ধানের বিজয় শোধন
ধানের বীজ শোধন নিয়ে আলোচনা
ধানের বীজ শোধন
বাছাইকৃত বীজ দাগমুক্ত ও পরিপুষ্ট হলে সাধারণভাবে শোধন না করলেও চলে তবে বপনের আগে বীজ শোধন করে নেওয়া ভালো। শোধনের জন্য ৫২-৫৫ ডিগ্রি সেলসিয়াস (হাতে সহনীয়) তাপমাত্রার গরম পানিতে ১৫ মিনিট বীজ ডুবিয়ে রাখলে জীবাণুমুক্ত হয় । বীজ যদি দাগযুক্ত হয় এবং বাকানি আক্রমণের আশঙ্কা থাকে তাহলে কারবেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে হবে।
৩ গ্রাম ছত্রাকনাশক এক লিটার পানিতে ভালভাবে মিশিয়ে এক কেজি পরিমাণ বীজ পানিতে ডুবিয়ে নাড়াচাড়া করে ১২ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে বীজ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে ।এভাবে শোধন করা বীজ বাঁশের টুকরি বা চটের বস্তায় ভরে খর/বস্তা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এভাবে জাগ দিলে আউশ ও আমন মৌসুমে ৪৮ ঘণ্টা বা দুই দিনে, বোরো মৌসুমে ৭২ ঘণ্টা বা তিন দিনে ভাল বীজের অঙ্কুর বের হবে এবং বীজতলায় বপনের উপযুক্ত হবে।
অথবা-
১ কেজি বীজের জন্য;
১টি প্লাস্টিকের ব্যাগ অথবা প্লাস্টিকের বোতলে ৩ গ্রাম ছত্রাকনাশক (বেনলেট +ম্যানকোজেব অথবা কারবক্সিন+ থিরাম অথবা আরাজন রেড), ৫ মিলি পানিতে ভাল করে মিশাতে হবে। এরপর মিশ্রন টি ব্যাগ/বোতলের ভিতরের দিকে ছড়িয়ে দিতে হবে। বীজগুলো ব্যাগ/বোতলের মধ্যে ঢুকিয়ে মুখ বন্ধ করে ভালভাবে ঝাঁকাতে হবে যাতে প্রতিটি বীজের গায়ে মিশ্রণটি লেগে থাকে।
